1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে একদিনে নিহত ৫০

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৫১ Time View

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫০ বিক্ষোভকারী নিহত হয়েছে। বিভিন্ন গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। সামরিক বাহিনী দেশের মানুষ ও গণতন্ত্রকে রক্ষা করবে জান্তা সরকার ঘোষণা দেয়ার পর এ গুলির ঘটনা ঘটল।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে শনিবারও ইয়াঙ্গুন, মান্দালে এবং অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে। যদিও দেশটির সামরিক সরকার হুঁশিয়ার করে দিয়ে বলেছিল যে, রাস্তায় নামলে তাদের ‘মাথা ও পিঠে’ গুলি করা হবে

সামরিক অভ্যুত্থান ক্ষমতাচ্যুত হওয়া আইনপ্রণেতার নিয়ে তৈরি করা জান্তা বিরোধী গ্রুপ সিআরপিএইচের মুখপাত্র ড. সাসা বলেছেন, আজ সশস্ত্র বাহিনীর জন্য লজ্জার একটি দিন। তিনি বলেন, সেনাবাহিনীর জেনারেলরা ৩০০ শতাধিক নিরপরাধ বেসামরিক ব্যক্তিকে হত্যা করে সশস্ত্র বাহিনী দিবস পালন করছে।

মিয়ানমার নাউ জানিয়েছে, ইয়াঙ্গুনে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারী জনতার ওপর গুলি চালালে অন্তত চারজন নিহত হয়। এ সময় আরও অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানায় তারা। শহরটি ইনসেইনে আরেকটি বিক্ষোভে স্থানীয় অনূর্ধ্ব-২১ দলে খেলা ফুটবলারসহ তিনজন নিহত হয়েছে।

এদিকে লাশিও শহরে চারজন এবং পৃথক ঘটনায় ইয়াঙ্গুনের কাছে বাগো অঞ্চলে আরও চারজন নিহত হয়েছে। এ ছাড়া হোপিন শহরে আরও একজন নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ