1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

মিশরে সেনা-সমর্থিত সরকারের পদত্যাগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১২২ Time View

মিশরে সেনা-সমর্থিত অন্তর্বতীকালীন সরকার সোমবার আকস্মিকভাবে পদত্যাগ করেছে। অন্তর্বতী সরকারের প্রধানমন্ত্রী হাজেম বেবলাওয়ি টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে পদত্যাগের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী হাজেম বেবলাওয়ি। বৈঠকে দেশটির সেনাবাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী ফিল্ড মার্শাল আবদুল ফাত্তাহ আল সিসি উপস্থিত ছিলেন।
মিসরের রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘আল-আহরাম’ পত্রিকা জানায়, গৃহায়ণমন্ত্রী ইব্রাহিম মিহলিব প্রধানমন্ত্রী বেবলাওয়ির স্থলাভিষিক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ৩ জুলাই দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুরসিকে উৎখাত করে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান আবদুল ফাত্তাহ আল সিসি। এরপর হাজেম বেবলাওয়িকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ