1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ

মিরপুরে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে র‌্যাবের অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ১০২ Time View

জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মিরপুরের মাজার রোডের একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব। বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ও পেট্রলবোমা ছোড়া হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব।

মাজার রোডের পাশে বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণের ছয়তলা ওই বাড়িতে এক জঙ্গি অবস্থান করছে খবর পেয়ে সোমবার মধ্য রাতে সেটি ঘিরে ফেলা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘রাত ১টার দিকে ওই বাড়ি থেকে ৪টি বোমা ছোড়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ওই বাড়ি থেকে ছোড়া বোমার মধ্যে পেট্রলবোমাও রয়েছে। সেখানে আরও উন্নত বিস্ফোরক পদার্থ থাকতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।

ওই বাড়িতে অভিযান শুরুর প্রস্ততি চলছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ