1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন

মা হারালেন মাধুরী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১০০ Time View

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। রোববার সকালে মুম্বাইয়ের বাসভবনে মারা যান তিনি। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ইন্ডিয়াটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্নেহলতা দীক্ষিতের শেষকৃত্য আজ দুপুর ৩টার দিকে ওরলি শ্মশানে অনুষ্ঠিত হবে।
একটি যৌথ বিবৃতিতে, মাধুরী দীক্ষিত এবং তার স্বামী শ্রীরাম নেনে এই সংবাদটি জানিয়েছেন। বিবৃতিতে লেখা ছিল, ‘আমাদের প্রিয় অ্যাই, স্নেহলতা দীক্ষিত আজ সকালে তার প্রিয়জনদের ঘিরে শান্তিতে মারা গেছেন।’
গত বছর মাধুরী তার মায়ের ৯০ তম জন্মদিনে ইনস্টাগ্রামে কিছু অদেখা ছবি পোস্ট করেছিলেন।
সেই পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, ‘শুভ জন্মদিন অ্যাই! তারা বলে একজন মা একজন মেয়ে সেরা বন্ধু। এর থেকে সঠিক আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা কিছু করেছ, তুমি আমাকে যে শিক্ষা দিয়েছ, তা আমার কাছে জীবনের সবচেয়ে বড় উপহার। আমি শুধু তোমার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ