1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

মাস্তানি করতে হলে রাস্তায় যান, ইন্টার্নদের হাইকোর্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ১১৭ Time View

bangladesh_high_courtরাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে অসুস্থ এক সাংবাদিককে চিকিৎসা না দেয়ায় সংশ্লিষ্ট ডাক্তারদের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।

আদালত চিকিৎসকদের উদ্দেশে বলেন, চিকিৎসা দিতে চাইলে হাসপাতালে থাকবেন। আর মাস্তানি করতে হলে রাস্তায় যান। দিন দিন ইন্টার্ন ডাক্তাররা তাদের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

‘সাংবাদিকদের জন্য চিকিৎসা বন্ধ’ শীর্ষক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনলে আদালত এ আদেশ দেন।

‘কোন ক্ষমতাবলে ইন্টার্ন ডাক্তাররা পা ভাঙা অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিতে প্রত্যাখ্যান করেছে এবং চিকিৎসা না দেয়ায় তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেয়া হয়েছে তার অগ্রগতি প্রতিবেদন ২৫ মের আগে আদালতে জমা দিতে বলা হয়েছে।

রুলে চিকিৎসা দিতে প্রত্যাখ্যান করা ইন্টার্ন ডাক্তারদের লাইসেন্স কেন বাতিল করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী ২৫ মে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদী স্বাস্থ্য ও স্বরাস্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, রাজশাহী মেডিকেল কলেজ ও হসপিটালের পরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান, রাজশাহীর জেলা প্রসাশক ও পুলিশের মহা-পরিদর্শককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানীয় ও জাতীয় পত্রিকার ফটোসাংবাদিক গুলবার আলী জুয়েলকে চিকিৎসা দেননি চিকিৎসকরা। শিক্ষানবিশ চিকিৎসকরা তাকে জানিয়ে দেন এ হাসপাতালে সাংবাদিকদের কোনো চিকিৎসা হবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি হন। এরপর হাসপাতাল ছাড়তে বাধ্য হন জুয়েল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ