1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশির মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬
  • ১৭২ Time View

1798মালয়েশিয়ায় ভূমিধসে এক বাংলাদেশি মারা গেছেন। নিহত বাংলাদেশির নাম কাশিম মুন্সি। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডস এলাকা থেকে কাশিম মুন্সির মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, ৩৮ বছর বয়সী এই বাংলাদেশি ভূমিধসের সময় প্লাস্টিকের তৈরি একটি ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ ভূমিধসে তা মাটির নিচে চলে যায়। এতে তিনি মারা যান। মালয়েশিয়ার পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসের একটি ফার্মে কর্মরত ছিলেন কাশিম মুন্সি।

স্থানীয় অগ্নিনির্বাপণ অফিসের প্রধান মুহাম্মদ হাজিক হজমি বলেন, স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে তারা বিপদ সংকেত পাওয়ার পর ঘটনাস্থলে কর্মীদের পাঠান। সেখানে গিয়ে মাটির নিচ থেকে কাশিম মুন্সির মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তা স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা বলেছেন, কাশিম মুন্সি ওই স্থানে কাজে যোগ দেন মাত্র দু’দিন আগে। সেখানেই সবজির বাগান দেখার জন্য প্লাস্টিকের তৈরি ছোট্ট একটি ঘরে থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ভূমিধস হয়। তাতে চাপা পড়েন কাশিম মুন্সি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ