1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৪৮ Time View

পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটক করেছে দেশটির সামরিক বাহিনী। অন্তর্র্বতী সরকারের মন্ত্রিসভায় রদবদল করার পর সোমবার (২৪ মে) তাদের আটক করা হয়।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মালির প্রেসিডেন্ট বাহ এনদাও, প্রধানমন্ত্রী মোকতার উয়ানে এবং প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে আটক করে রাজধানী বামাকো কাছেই একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে।

মালির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীকে আটকের এ ঘটনা নতুন করে দেশটির রাজনৈতিক পরিবেশ অনিশ্চিত করে তুলল। গত আগস্ট মাসে দেশটিতে সামরিক অভ্যুত্থান হয় এবং অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকারকে সেসময় ক্ষমতাচ্যুত করা হয়।

সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রেসিডেন্ট বাহ এনদাও এবং প্রধানমন্ত্রী মোকতার উয়ানে ১৮ মাস মেয়াদী অন্তর্র্বতী সরকারের পরিচালনা করছিলেন। একইসঙ্গে দেশে আবারও বেসামরিক শাসন ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু অন্তর্র্বতী সরকারের মন্ত্রিসভা থেকে দুই সেনা কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পর ফের সংকটের সূচনা হয়। এক পর্যায়ে আটক করা হয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে।

এদিকে সামরিক বাহিনীর হাতে আটক মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অবিলম্বে মুক্তি দাবি করেছে জাতিসংঘ। দেশটিতে অবস্থিত জাতিসংঘ মিশন থেকে এই দাবি জানানো হয়। ফরাসি ভাষায় দেওয়া এক টুইট বার্তায় এ সময় পশ্চিম আফ্রিকার এই দেশটির সকল পক্ষকে শান্ত থাকারও আহ্বান জানায় সংস্থাটি।

সোমবার রাতে বার্তা সংস্থা এএফপিকে প্রধানমন্ত্রী মোকতার উয়ানে বলেন, সেনা সদস্যরা তাকে নিয়ে যেতে এসেছে। বার্তাসংস্থাটি বলছে- এরপরই টেলিফোন লাইনটি কেটে যায়।

আফ্রিকান ইউনিয়ন, পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্র মালির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটকের নিন্দা জানিয়ে বলেছে, কোনো শর্ত ছাড়াই মালির শীর্ষ রাজনীতিকদের মুক্তি দিবে হবে।
খবর বিবিসি, রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ