1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়িতে বন ও প্রাণের উৎসবে জীববৈচিত্র্য রক্ষার আহ্বান ছয় রুটে আজ থেকে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ হচ্ছে, যে ৬টির উদ্বোধন আজ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক বঙ্গোপসাগরে নিম্নচাপ : আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া গ্রামবাসীর চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী পুঁজিবাজারে করনীতি: মূলধনি মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত করছাড় চায় ডিবিএ এইচএসসিতে বরিশাল বোর্ডে গত বারের চেয়ে পাসের হার কমেছে ১৭.৭৩% মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি ফখরুলের যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক

মালিকদের বাধায় ঝুঁকিপূর্ণ বঙ্গবাজার ভাঙা যায়নি: মেয়র তাপস

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৭৪ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, চার বছর আগেই বঙ্গবাজার ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ডিএসসিসি। কিন্তু সে সময় মার্কেট সমিতি নতুন ভবন নির্মাণে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করে এবং হাইকোর্ট স্থগিতাদেশ দেন। এতে সিটি করপোরেশনের কিছু করার ছিল না।
গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে ডিএসসিসির কার্যালয় নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান উপস্থিত ছিলেন।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডে পাঁচ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই দুর্ঘটনা তদারকি করছেন।
এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, বঙ্গবাজারের ওই মার্কেটকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ফায়ার সার্ভিস ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ১০ বার নোটিশ দিয়েছে। কিন্তু ব্যবসায়ীরা তা আমলে নেননি। আমাদের যা করণীয় তা সব করেছি। কোনো কিছুতেই সতর্ক হননি ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ