1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

মালালার সেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ অক্টোবর, ২০১২
  • ১৬১ Time View

পাকিস্তানি কিশোরী নারী অধিকার কর্মী মালালার অবস্থা আরো খারাপের দিকে গেছে। তার সেরে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ।

রোববার হাসপাতালের একটি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানিয়েছে,  আগামী ১২ ঘণ্টা তার জন্য খুবই সঙ্কটপূর্ণ। শনিবার একটু উন্নতি হলেও এখন সে নড়বার ক্ষমতাও হারিয়ে ফেলেছে।

তালেবানের গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত মালালা ইউসুফজাই বর্তমানে রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সূত্র আরো জানায়, মালালার মুখমণ্ডলসহ পুরো মাথা ভয়াবহ রকম ফুলে গেছে। কয়েক ঘণ্টার মধ্যে তার কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থা খুলে নেওয়া হতে পারে।

ওই হামলায় ডান হাতে আঘাত পাওয়া আরেক কিশোরী কাইনাতের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। দুই সপ্তাহের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

শাজিয়া নামে আহত অপরজনকে পেশোয়ারে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে খুব শিগগিরই ছেড়ে দেওয়া বলে জানা গেছে।

এদিকে, পাকিস্তানের সামরিক বাহিনী মালালার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। তারা জানায়, একটি মেডিকেল টিম মালালার সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত এবং অবস্থার উন্নতি হচ্ছে।

গত শুক্রবার প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ মালালাকে দেখতে হাসপাতালে যান। তার সুস্থতা কামানা করে সাধারণ মানুষ প্রার্থনা করে যাচ্ছে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাকিস্তান পুলিশ ৬০ থেকে ৭০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে সোয়াত অঞ্চল থেকে এখনো কাউকে আটক করা হয়নি।

উল্লেখ্য, নারী শিক্ষার সমর্থনে নিজ ব্লগে লেখালেখী করে মালালা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। এ কারণে অনেক দিন ধরে তালেবানরা তার ওপর ক্ষিপ্ত ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ