1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান রাজধানীতে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ ১৫ নভেম্বর ট্রাস্ট ব্যাংকের সেবা এখন বিকাশ অ্যাপে ‘৫ আগস্টের পর হঠাৎ গজিয়ে ওঠা নেতা নয়, কমিটিতে মূল্যায়ন পাবেন ত্যাগীরা’ ঢাকার ২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ কার্যক্রম শুরু আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নদী আগ্রাসনের প্রতিবাদ করতে হবে: রিজভী জাপানের ‘ও-সোজি’ মডেলে যাচ্ছে ডিসি ফরিদার ‘ক্লিন স্কুল টিম’ বাংলাদেশ এখন আর সাহায্য নয়, ব্যাপক বিনিয়োগ চায়: রাষ্ট্রপতি সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মসজিদুল হারামে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর পূর্ণ

মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন, ফ্রিজ-টিভি কিনে বিদেশ ভ্রমণের সুযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

ফ্রিজ, টেলিভিশন, এসি কিংবা সিলিং ফ্যান কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ নিয়ে শুরু হয়েছে ইলেকট্রনিকস ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এ আয়োজন।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় মার্সেলের করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

ক্যাম্পেইনের আওতায় মার্সেলের নির্ধারিত পণ্য কিনে ডিজিটাল নিবন্ধন করলেই উপহার পাওয়ার সুযোগ তৈরি হবে। এ জন্য ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড ব্যবহার করে নিবন্ধন করা হবে। এরপর কম্পিউটারাইজড পদ্ধতিতে নির্ধারিত হবে উপহার। ফিরতি খুদে বার্তায় ক্রেতাকে উপহারের তথ্য জানানো হবে এবং সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্র থেকে তা বুঝিয়ে দেওয়া হবে।

উপহার হিসেবে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাসের চুলা, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি ও বৈদ্যুতিক কেটলিসহ বিভিন্ন পণ্য থাকছে। পাশাপাশি বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাকের সুযোগও রাখা হয়েছে।

অনুষ্ঠানে চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা বিশেষ সুবিধা পাচ্ছেন। আগের আয়োজনগুলোতে গ্রাহকদের সাড়া পাওয়ায় এবার ২৫তম পর্ব চালু করা হয়েছে। এবারের আয়োজনও ক্রেতাদের মধ্যে সাড়া ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি বাড়াতে সর্বোচ্চ সুবিধা এবং মানসম্মত সেবা দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে মার্সেল। এ লক্ষ্যেই এবারের ক্যাম্পেইনে প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য উপহার পাওয়ার সুযোগ রাখা হয়েছে। আয়োজনটি সফল করতে পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম জানান, মার্সেলের পণ্য টেকসই, বিদ্যুৎসাশ্রয়ী ও সাশ্রয়ী মূল্যের করার পাশাপাশি দ্রুত ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার বিষয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। পণ্যের বৈশিষ্ট্য ও ক্যাম্পেইনের সুবিধাগুলো ক্রেতাদের কাছে পৌঁছে দিতে দেশজুড়ে প্রচার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়ক আমিন খান সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, হেড অব বিজনেস মো. রুহিন সাব্বির, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের বিভিন্ন এলাকার মার্সেল পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিরাও অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

এদিকে বিক্রয়োত্তর সেবা সহজ ও দ্রুত করতে ডিজিটাল গ্রাহক তথ্যভান্ডার তৈরি করছে মার্সেল। পণ্য কেনার পর নিবন্ধনের মাধ্যমে ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোডসহ প্রয়োজনীয় তথ্য প্রতিষ্ঠানের সার্ভারে সংরক্ষণ করা হয়। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে সেবা নেওয়া সম্ভব। এ নিবন্ধনে ক্রেতাদের উৎসাহিত করতেও নিয়মিত ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করছে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ