1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

মার্চে ভারতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ৫৯ Time View

জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে ভারতে যাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সবকিছু ঠিক থাকলে মার্চের প্রথম সপ্তাহে ওই বৈঠকে অংশ নেবেন তিনি।
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন হলেও এখন থেকেই বিভিন্ন বৈঠক হচ্ছে। শীর্ষ সম্মেলনকে সামনে রেখে গত ১২ জানুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে ‘ভয়েস অব দ্য সাউথ সামিট-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এবছর জি-২০ প্রেসিডেন্ট হচ্ছে ভারত এবং আগামী সেপ্টেম্বরে দিল্লিতে শীর্ষ সম্মেলন হবে। মোট ৯টি অসদস্য দেশ অতিথি হিসেবে অংশ নেবে এতে। এ অঞ্চল থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।’
জি-২০ উপলক্ষে ভারতে বিভিন্ন বিষয়ে দুই শতাধিক বৈঠক হবে এবং এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, শীর্ষ সম্মেলনের আলোচ্য বিষয়াবলীসহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আলোচনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ