1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

মার্কিন ভিসা নিষেধাজ্ঞা: এমিরেটসের সিট বুকিং কমেছে ৩৫ শতাংশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ১৫২ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নিষিদ্ধে নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্রগামী এমিরেটস এয়ারলাইন্সের বিমানের ব্যবসায় ধস শুরু হয়েছে। আমিরাতের এই বিমানসংস্থা বলছে, গত জানুয়ারিতে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার জেরে যুক্তরাষ্ট্রগামী এমিরেটস এয়ারলাইন্সের বিমানের সিট বুকিং কমেছে।

সংযুক্ত আরব আমিরাতের এই বিমানসংস্থার প্রেসিডেন্ট বৃহস্পতিবার বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার ধকল এখনো কেটে উঠতে পারেননি তারা।

বার্লিনে আইটিবি ভ্রমণ মেলায় অংশ নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের প্রেসিডেন্ট টিম ক্লার্ক সাংবাদিকদের বলেন, প্রথম মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে রাতারাতি ৩৫ শতাংশ বুকিং কমে যায়। এটি তাৎক্ষণিক প্রভাব ছিল।

তিনি বলেন, চলতি সপ্তাহে জারি করা সংশোধিত নিষেধাজ্ঞার ফলে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এমিরেটস নেটওয়ার্কে বুকিংয়ে ইতিবাচক প্রভাব দেখা গেছে; তবে এখনো পুরো পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

তবে আগামী রমজানে বিমানে সিট বুকিং পরিস্থিতির উন্নতি হতে পারে বলে প্রত্যাশা করেছেন টিম ক্লার্ক।

সূত্র : রয়টার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ