1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

মার্কিন নির্বাচন : উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট পুনরায় গণনার আবেদন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ৯৭ Time View

5যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট পুনরায় গণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে। অল্পের জন্য ওই অঙ্গরাজ্যে জয়ী হতে পারেননি ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। খবর বিবিসির।

পুণরায় ভোট গণনার বিষয়ে রিপাবলিকান শিবির থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের দুই সপ্তাহেরও বেশি সময় পর এই আবেদন করা হলো।

গ্রিন পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিল স্টেইন এই আবেদন করেছেন। জিল স্টেইন মিশিগান এবং পেনসিলভানিয়ার ভোট পুনরায় গণনার জন্যও অনুরোধ করেছেন।

তবে উইসকনসিনে হিলারি ক্লিনটন জয়ী হলেও ট্রাম্পের জয়ের ফলাফল উল্টে দেয়া সম্ভব হবে না। উইসকনসিন ইলেকশন কমিশন এক টুইট বার্তায় পুনরায় ভোট গণনার অনুরোধ পেয়েছেন বলে জানিয়েছেন।

এদিকে, স্টেইন এক টুইট বার্তায় লিখেছেন , আগামি সপ্তাহেই ভোট পুনরায় গণনা শুরু হবে। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ৮ নভেম্বরের নির্বাচনে কোন ধরনের প্রভাব বিস্তারের প্রমাণ পাওয়া যায়নি ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ