1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্থগিত কোপা দেল রে’র সব ম্যাচ সাদমানের সেঞ্চুরির অপেক্ষায় ‘নার্ভাস’ পুরো দল ফুটবলের কোচ হয়েও কেন ক্রিকেট নিয়ে ‘লিখতে’ বললেন ডুলি বেনজীরের দুর্নীতির মামলায় ১২ জনের সাক্ষ্য

মান্দায় আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২
  • ১৩৫ Time View

নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া হাট এলাকা থেকে বুধবার আগ্নেয়াস্ত্রসহ রেন্টু ওরফে কালু (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

এ সময় তার কাছে থেকে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কালু চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বড় তেলকুপি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) ওয়াইএম বেলালুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার সকালে চৌবাড়িয়া হাট এলাকায় অভিযানে নামে। এ সময় বিকেল সাড়ে ৫টার দিকে সন্দেহজনকভাবে কালুর একটি প্লাস্টিকের হাত ব্যাগে তল্লাশি করা হলে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

আটকের পর কালু অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এসপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ