1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

মাত্র ৬ ঘণ্টায় পৃথিবী থেকে মহাকাশ যানে!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০১৩
  • ৩২৪ Time View

মহাকাশ স্টেশনে পৌঁছার সময় কমিয়ে আনার অনবরত প্রচেষ্টার ফলশ্রুতি এবারের সাফল্য। যান্ত্রিক উৎকর্ষ আর কম্পিউটার সফটওয়্যারের উৎকর্ষের কারণেই এটি সম্ভবপর হয়েছে।
মাত্র ৬ ঘণ্টায় পৃথিবী থেকে মহাকাশ স্টেশনে পৌঁছেছে সুয়োজ টিএমএ-০৮ মহাকাশ যান।

শুক্রবার কাজাখস্তান থেকে মহাকাশযানটি যাত্রা শুরু করে মহাকাশ স্টেশনে সফলভাবে অবতরণ করে।

এ পর্যন্ত সবচেয়ে কম সময়ে পৃথিবী থেকে মহাকাশ স্টেশনে পৌঁছার ঘটনা এটিই।বলে জানিয়েছে বিবিসি।

এতদিন মহাকাশ স্টেশনে পৌঁছাতে কোনো মহাকাশযানের প্রায় ২ দিন লেগে যেত। কিন্তু প্রথমবারের মতো মাত্র ৬ ঘণ্টায় সেখানে পৌঁছানোর ঘটনা বিস্ময়ের জন্ম দিয়েছে।

মহাকাশ স্টেশনে পৌঁছার সময় কমিয়ে আনার অনবরত প্রচেষ্টার ফলশ্রুতি এবারের সাফল্য। যান্ত্রিক উৎকর্ষ আর কম্পিউটার সফটওয়্যারের উৎকর্ষের কারণেই এটি সম্ভবপর হয়েছে, বলেন নাসার মুখপাত্র ক্যালি হ্যামফ্রিজ।

প্রায় ৬ মাস মহাকাশ স্টেশনে অবস্থান করার পরিকল্পনা নিয়ে ৩ নভোচারী এই মিশনে অংশ নিয়েছেন। তারা হলেন, রাশিয়ার মহাকাশ সংস্থার পাভেল ভিনোগ্রাদভ, আলেক্সজান্দ্রে মিসুরকিন এবং যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার ক্রিস কেসিডি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ