1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

মাঠে ধূমপান করে শাস্তির মুখে শাহজাদ!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬২ Time View

শুক্রবার ছুটির দিনে বৃষ্টির উপদ্রবে বিঘ্নিত বিপিএলের ঢাকায় হওয়া দুইদিনের দ্বিতীয় পর্বের শেষ দিন। সাকিবের বরিশাল ও নাইমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দুপুরের ম্যাচ হয়নি। এখন মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচও পেন্ডুলামের মত দুলছে। মাঠে চলছে বৃষ্টির লুকোচুরি খেলা।

এই যখন অবস্থা, তখন হঠাৎ ড্রেসিংরুমের বাইরে মাঠের ভেতর সিগারেট পান করে লঙ্কা কাণ্ড ঘটিয়ে বসেছেন মিনিস্টার ঢাকার আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ। তিনি শেরে বাংলার খোলা মাঠে দাঁড়িয়ে ই-সিগারেট ফুকছেন, সে ছবি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ক্রিকেট মাঠে ধূমপান নিষেধ। কিন্তু আজ শুক্রবার হঠাৎ শেরে বাংলায় প্রকাশ্যে ধূমপান করে কেলেঙ্কারি ঘটালেন আফগান মোহাম্মদ শাহজাদ। বিপিএলের মতো আইসিসি স্বীকৃত আসরে একজন ভিনদেশি ক্রিকেটার খোলা মাঠে দাঁড়িয়ে সিগারেট পান করলেন। যা সমালোচনার মতোই। চারদিকে বইছে সমালোচনার ঝড়।

এ কাজটি কী করে করলেন মোহাম্মদ শাহজাদ? এটা যে চরম দৃষ্টিকটু এবং ক্রিকেট শিষ্টাচার বহির্ভূত? আফগান শাহজাদ কি তা জানতেন না? বিপিএল কর্তৃপক্ষও শাহজাদের এমন অখেলোয়াড়চিত আচরণে বিব্রত।

বিপিএল গভর্নিং কমিটি ও বিসিবি বিষয়টাকে কিভাবে দেখছে? বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক
জানিয়েছেন প্রথমত খেলার দিন খোলা মাঠে ধূমপান খুবই অশোভন, অনাকাঙ্খিত এবং অখেলোয়াড়চিত। এটি সমালোচনা ও নিন্দা যোগ্য কাজ। আমরা বিস্মিত এবং হতাশ।

তিনি আরও যোগ করেন, ‘একজন ক্রিকেটার খোলা মাঠে ধূমপান করতে পারেন, এটা তো ভাবনারও অতীত। আমরা এটিকে ভালোভাবে দেখছি না। আসলে একজন ক্রিকেটার কোথায় কি করবেন? তার আচরণ কোথায় কেমন হবে? কোথায় কী করবেন বা করবেন না? তা তো তার নিজেরই খুব ভালো জানা। আমরা মানে বিপিএল কর্তৃপক্ষ বিব্রত।

পাশাপাশি বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজনের উদ্ধৃতি দিয়ে মল্লিক জানান, বিষয়টি বিসিবিও নোটিশ করেছে। অবশ্যই এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের হাফভাবে বোঝা যাচ্ছে, একটা শাস্তির মুখে পড়তে যাচ্ছেন শাহজাদ। সেটা কি অর্থদন্ড? না অন্য কিছু? তা- দেখার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ