1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

মাইকোলাইভে রুশ হামলায় ৪০ ইউক্রেনীয় সেনা নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৫২ Time View

ইউক্রেনের দক্ষিণ-পূর্ব মাইকোলাইভে রাশিয়ার হামলায় ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, রোববার ভিসুনস্ক গ্রামের কাছে ইউক্রেনের সামরিক সরঞ্জামও ধ্বংস করে দিয়েছেন রাশিয়ান সেনারা। বিভিন্ন এলাকায় ২৪টি সেনা কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছে।

এ ছাড়া রবিবার কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টিও নিশ্চিত করেছে মস্কো। তবে আবাসিক ভবনে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে মস্কো বলেছে, ওই হামলার লক্ষ্য ছিল আর্টেম অস্ত্র কারখানা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত দিনে কমপক্ষে দুই শিশুর মৃত্যু হয়েছে যুদ্ধক্ষেত্রে। এই যুদ্ধের কারণে ইউক্রেনের প্রায় ৫০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ