1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

‘মহাজোট ছাড়লাম, নির্বাচনে যাবো’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৩
  • ১৭৫ Time View

mama১৪ দলীয় মহাজোট ছেড়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। পাশাপাশি প্রধান বিরোধী দল বিএনপিকেও সর্বদলীয় সরকারে যোগ দিয়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর বনানীর রাজনৈতিক কার্যালয়ে বেলা সোয়া ১২টার দিকে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেনসাবেক এই রাষ্ট্রপতি।

এরশার বলেন, “নির্বাচনে যাবো, কাজটা অগ্রসর হয়েছে। এজন্য এখন সর্বদলীয় সরকারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে তার দল আর মহাজোটে নেই।

বিএনপিকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, “আসুন দূরে থাকবেন না। আলোচনার মধ্য দিয়ে নিশ্চয় একটি সমাধান বেরিয়ে আসবে।”

এসময় কারচুপি হলে নির্বাচন বর্জন করার হুঁশিয়ারি দেন এরশাদ।

তিনি আরো বলেন, “এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই। তবে সরকার আন্তরিক না হলে আমরা সবাই মিলে নির্বাচন করবো।”

তত্ত্বাধায়ক সম্পর্কে এ সময় এরশাদ বলেন, “তত্ত্বাবধায়ক ব্যবস্থা আমরা মানি না তবে রাজনৈতিক সংকট নিরাসনের জন্য সবাইকে বসতে হবে। আমরা শান্তি চাই।”

ক্ষমতার দ্বন্দ্বের জন্য বর্তমানে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন এরশাদ।

সাংবাদিক সম্মেলন থেকে এরশাদ নির্বাচন নিয়ে বিদেশি দূতদের সমালোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য বিএম কাদেরসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ