1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়িতে বন ও প্রাণের উৎসবে জীববৈচিত্র্য রক্ষার আহ্বান ছয় রুটে আজ থেকে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ হচ্ছে, যে ৬টির উদ্বোধন আজ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক বঙ্গোপসাগরে নিম্নচাপ : আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া গ্রামবাসীর চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী পুঁজিবাজারে করনীতি: মূলধনি মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত করছাড় চায় ডিবিএ এইচএসসিতে বরিশাল বোর্ডে গত বারের চেয়ে পাসের হার কমেছে ১৭.৭৩% মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি ফখরুলের যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক

মন চাইছে আত্মহত্যা করি, কোন দেশে আছি: মোস্তাফা জব্বার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ১১৭ Time View

মন চাইছে আত্মহত্যা করি। একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি।’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের এমন একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক ওয়ালে এই স্ট্যাটাস দিলে তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা নানা ধরনের মন্তব্য শুরু করেন। এর বেশির ভাগই ইতিবাচক।

মন্ত্রী তা দেখে আবার উত্তরও লিখেছেন, ‘আপনারা অনেকেই আমার দুর্দশায় সংহতি প্রকাশ করেছেন। ধন্যবাদ। কেউ কেউ হা হা করেছেন- তাহারা ‘কাহার জন্ম নির্ণয় না জানি’। সুখবর হলো অবশেষে চাপে পড়ে চেকটির কোনো পরিবর্তন ছাড়াই টাকা দেওয়া হয়েছে ও ব্যাংক কর্তৃপক্ষ ভুলের জন্য ক্ষমা চেয়েছে। তারা জানিয়েছে আর কখনও এমন ভুল বা বাংলা হরফ নিয়ে কোনো বিভ্রান্তি হবে না।’

শেখ মোহাম্মদ মহিউদ্দীন নামে একজন লিখেছেন, ‘মন্ত্রীদের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের কী হবে স্যার?’

জবাবে মোস্তাফা জব্বার লেখেন, ‘আপনারও প্রতিবাদ করবেন- চুপ থাকবেন না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ