1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

মনমোহন সিংহের বিশেষ নিরাপত্তা তুলে নিচ্ছে মোদি সরকার!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯
  • ৯৩ Time View

সাধারণত ভারতের প্রধানমন্ত্রী ও তার পরিবার এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) নিরাপত্তা পান। সেই হিসেবে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংহ এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য হিসেবে গান্ধী পরিবার অর্থাৎ সনিয়া, রাহুল ও প্রিয়ঙ্কা; এই এসপিজি নিরাপত্তা পান। এ ছাড়াও মনমোহন সিংহের আগের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ২০০৪ সাল থেকে ২০১৮ সালে মৃত্যুর আগে পর্যন্ত এই এসপিজি নিরাপত্তা পেতেন। মনমোহনের সেই নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল মোদি সরকার। আর এ বার থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকবে সিআরপিএফ। তবে তার জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা বহাল থাকছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত ব্যবধানে ভিভিআইপিদের নিরাপত্তা পর্যালোচনা করা হয়। সেই প্রক্রিয়া পুরোপুরি পেশাদার। মনমোহন সিংহের ক্ষেত্রেও সেই ভাবেই পেশাদারদের দিয়ে করানো হয়েছে। তাদের সুপারিশ মতোই প্রাক্তন প্রধানমন্ত্রীর জেড প্লাস ক্যাটেগরিতে বদল হচ্ছে না। তবে এসপিজির বদলে তার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফকে।

এই বিষয়ে এখনো কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মোদি সরকারের বিরুদ্ধে এ নিয়ে দলের নেতারা সরব হবেন।

২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত পর পর দু’বার প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ। এই সিদ্ধান্তের ফলে এ বার মনমোহনের নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপিএফ। তার নিরাপত্তায় মোতায়েন করা হবে ৩৫ জন সিআরপি কমান্ডো। ২৪ ঘণ্টা তার নিরাপত্তার দেখভাল করবেন ওই কমান্ডোরা। কেন্দ্রের এই সিদ্ধান্তের আগে পর্যন্ত যার দায়িত্বে ছিলেন এসপিজি-র কমান্ডোরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ