1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

মতিঝিলে বিনিয়োগকারী শূন্য সিকিউরিটিজ হাউজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২
  • ১৬১ Time View

প্রধান বিরোধী দল বিএনপির ঢাকা ১২ মার্চ মহাসমাবেশকে কেন্দ্র করে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মতিঝিল এলাকার প্রায় সব সিকিউরিটিজ হাউজে বিনিয়োগকারী শূন্য লক্ষ্য করা গেছে।

রাজধানীতে যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে বিনিয়োগকারীরা মতিঝিলে আসতে পারছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার সকালে বিভিন্ন সিকিউরিটিজ হাউজ ঘুরে দেখা গেছে, মতিঝিল এলাকার প্রায় সব হাউজই বিনিয়োগকারী শূন্য হয়ে পড়েছে। দু’একটি সিকিউরিটিজ হাউজে ২/৩ জন বিনিয়োগকারী থাকলেও তারা লেনদেন করার চেয়ে বিএনপি’র মহাসমাবেশ নিয়ে আলোচনায় ব্যস্ত দেখা গেছে।

মতিঝিল এনেক্স ভবনের এম সিকিউরিটিজ, আজম সিকিউরিটিজ, হেদায়তুল্লাহ সিকিউরিটিজ, মধুমিতা ভবনের শাকিল রিজভী সিকিউরিটিজ, এরিনা সিকিউরিটিজ, ইবিএল সিকিউরিটিজ, ফিনিক্স সিকিউরিটিজ, হাজী আহমেদ সিকিউরিটিজ, রহমান ম্যানশনের স্কয়ার সিকিউরিটিজ, গ্লোবাল সিকিউরিটিজসহ প্রায় সব প্রতিষ্ঠানে এ চিত্র দেখা গেছে।

সিনথিয়া সিকিউরিটিজ হাউজের কম্প্লেইন অফিসার রফিকুল ইসলাম
বলেন, ‘গতকাল ও আজ বিনিয়োগকারীদের উপস্থিতি কম। কারণ বিএনপির মহাসমাবেশকে ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছে এবং রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় বিনিয়োগকরীরা হাউজে উপস্থিত হতে পারছেন না। এ কারণে ডিএসইতে লেনদেনও কম হচ্ছে।’

এ ব্যাপারে বিনিয়োগকারী ঐক্য পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতাউল্লাহ নাইম বলেন, ‘রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিনিয়োগকারীরা মতিঝিলের বিভিন্ন সিকিউরিটিজ হাউজে এসে লেনদেন করে। বিএনপির মহাসমাবেশের কারণে আজ যানবাহন বন্ধ রয়েছে। তাই বেশিরভাগ বিনিয়োগকারী তাদের নির্দিষ্ট হাউজে উপস্থিত হতে পারেনি। এজন্য হাউজগুলো বিনিয়োগকারী শূন্য।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ