1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ঢাকা বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো মুক্তির আগেই যে রেকর্ড গড়লো শাহরুখের ‘কিং’

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ৬৫ Time View

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে শুক্রবার মক্কা আল-মুকাররমায় খোন্দকার এ আর এম ইউসুফ নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি নেত্রোকোনা জেলা সদরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর: বি এম ০৯২৩২৫৩। পিলগ্রিম নম্বর ০০৩৬২১৭।

মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় ১৯ হাজার ১১ জন সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৭৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৬ হাজার ১৩৫ জন গেছেন। চলতি বছর যারা হজ করতে গেছেন তাদের মধ্যে খোন্দকার এ আর এম ইউসুফ প্রথম বাংলাদেশি হিসেবে মারা গেলেন।

বুলেটিন সূত্র জানায়, সরকারি ব্যবস্থাপনায় আগত প্রথম ফ্লাইটের সকল হজযাত্রীরা এখন মদিনায় অবস্থান করছেন। তারা সেখানে আট দিন অবস্থান করবেন এবং মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় শেষে আবার মক্কায় প্রত্যাবর্তন করবেন ।

এ দিকে আজ শনিবার সন্ধায় দ্বিতীয় ফ্লাইটের হজযাত্রীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে যাত্রা করেছেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট বাড়িতে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ