1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

মওদুদ বহুরূপী : রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১২
  • ২০১ Time View

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বহুরূপী। তিনি একেক সময় একক রূপ ধারণ করেন। কখনো মুক্তিযুদ্ধের পক্ষে, কখনো আবার যুদ্ধাপরাধীদের পক্ষে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ভিআইপি কক্ষে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষণা ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।

মওদুদ আহমেদ সম্পর্কে তিনি আরো বলেন, এক মানুষের দু’টি সত্ত্বা বা দ্বৈতনীতি থাকতে পারে না। যেমন দুধ তামাক একসঙ্গে থাকতে পারে না। একইভাবে এটি ভাষার মাস। অসাম্প্রদায়িক চেতনাকে সামনে রেখেই ভাষা আন্দোলন হয়েছিল। তেল আর জল যেমন একসঙ্গে মিশতে পারে না। তেমনিভাবে আম্প্রদায়িকতা এবং সাম্প্রদায়িকতা একসঙ্গে চলতে পারে না।

এ সময় তিনি ’৭২-এর সংবিধান এবং গণতন্ত্র নিয়ে কখনো আপস করা হবে না বলেও উল্লেখ করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব এটিএম আব্দুল হালিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী, বিটিভির মহাপরিচালক কবি আবু জাফর সিদ্দিকী, সংগঠনটির সহ-সভাপতি লায়ন বিদারুল আলম চৌধুরী, যুগ্ম-মহাসচিব মুক্তিযোদ্ধা আব্দুল কাদির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ