1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভয়াবহ গাড়িবোমা হামলায় কেঁপে উঠলো বৈরুত, আটজনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ অক্টোবর, ২০১২
  • ১৬৯ Time View

লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার এক গাড়িবোমা বিস্ফোরণে আটজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরও ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত আশরাফিয়া জেলার ব্যস্ততম সাসিন স্কয়ারে বোমাটি বিস্ফোরিত হয়। এলাকাটি খ্রিস্টান অধ্যুষিত হিসেবে পরিচিত।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্সসহ সেনাবাহিনীকে ছুটে যেতে দেখা গেছে। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

শুক্রবারের হামলার লক্ষ্য এখনও পরিষ্কার নয়। তবে প্রতিবেশী সিরিয়ার সহিংসতাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে লেবাননেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ফালানজি নামে পরিচিত লেবাননের প্রভাবশালী ম্যারোনাইট খ্রিষ্টান গ্রুপের সদর দপ্তরের ২শ’ মিটারের মধ্যেই বিস্ফোরণটি সংঘটিত হয়। এর অল্প দূরেই লেবাননের পশ্চিমা সমর্থিত ১৪ মার্চ রাজনৈতিক জোটের কার্যালয় অবস্থিত।

বিস্ফোরণের পর বেশ কিছু গাড়িতে আগুনে ধরে যায়। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর ফুটেজে বিধ্বস্ত বেশ কিছু ভবনের ছবি প্রদর্শিত হয়। নিকটস্থ হাসপাতাল থেকে জনগণের প্রতি রক্তদানের আহবান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ