1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

ভ্যাটিকানের গোপন তথ্য ফাঁসের দায়ে আটক পোপের খানসামা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ মে, ২০১২
  • ১৭৫ Time View

ভ্যাটিক্যানের গোপন তথ্য ফাঁস করার দায়ে পোপ বেনেডিক্ট ষোড়শের এক ব্যক্তিগত খানসামাকে আটক করা হয়েছে। ভ্যাটিকানের বিচারকরা ৪৬ বছর বয়সী পাওলো গাব্রিয়েলকে ভ্যাটিক্যানের গোপন তথ্য অবৈধভাবে হস্তগত করার দায়ে অভিযুক্ত করেছেন। এর আগে গোপন তথ্য ফাঁসের প্রধান হোতাকে সনাক্ত করে তাকে আটক করা হয়েছে বলে গত শুক্রবার জানিয়েছিলো ভ্যাটিকান। তবে এসময় তার নাম ও পরিচয় সম্পর্কে কিছুই জানায়নি তারা। শনিবার আটক খানসামার নাম ও পরিচয় ইতালীয় সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে পড়ে।

ভ্যাটিলিক নামে অভিহিত সংবাদমাধ্যমে সিরিজ আকারে ফাঁস হওয়া এসব নথিপত্রে ভ্যাটিকানের অভ্যন্তরে সংঘটিত বিভিন্ন দুর্নীতি, অব্যবস্থাপনা ও আভ্যন্তরীণ দ্বন্দ্বের অনেক অজানা তথ্য উঠে আসে।

সংবাদমাধ্যমে নিজেদের গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় বিব্রত পোপ বেনিডিক্ট ষোড়শ গত মাসে এই তথ্য ফাঁসের ঘটনা তদন্তের জন্য কার্ডিনালদের একটি বিশেষ কমিশন গঠনের ঘোষণা দেন।

সংবাদমাধ্যম জানিয়েছে অভিযুক্ত গাব্রিয়েল খুব অল্প সংখ্যক ব্যক্তির অন্যতম যারা পোপের ব্যক্তিগত বাসগৃহে প্রবেশ করতে সক্ষম ছিলেন। তার বাসগৃহে বিপুল পরিমান গোপন নথি পাওয়া খুঁজে পাওয়া যায় বলে ভ্যাটিক্যানের সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইতালির সংবাদমাধ্যম। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ