1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ভেনেজুয়েলার ‘প্রেসিডেন্ট’ জুয়ান গুইদো! যুক্তরাষ্ট্রের স্বীকৃতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯
  • ৪৪ Time View

নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা জুয়ান গুইদো। ব্যাপক বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন তিনি। এদিকে, জুয়ান গুইদো ওই ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকে ‘স্বীকৃতি’ দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জুয়ান গুইদো’কে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিচ্ছি।

অন্য দেশগুলোকেও একই পথ অনুসরণের পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জুয়ান গুইদো’কে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার পর একটি বিবৃতি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন মাদুরো। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশটিতে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র : রয়টার্স, দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ