1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ

ভেঙ্গে গেলো মিস্টার বিনের ২৪ বছরের সংসার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫
  • ২৯৪ Time View

ভেঙে গেল ‘মিস্টার বিন’ খ্যাত কমেডি অভিনেতা রোয়ান এটকিনসন ও সুনেত্রা শাস্ত্রীর ২৪ 15বছরের সংসার। বিচ্ছেদের কারণ রোয়ানের ‘অন্যায় আচরণ’। রোয়ান ও বিবিসির সাবেক মেক-আপ আর্টিস্ট সুনেত্রা গত বছর থেকেই থেকে আলাদা থাকছেন। তাদের বিয়ে হয়েছিল ১৯৯০ সালে।রোয়ান ও সুনেত্রার রয়েছে দুই সন্তান; মেয়ে লিলি ও ছেলে বেঞ্জামিন।
বিচ্ছেদের জন্য সুনেত্রা লন্ডনের সেন্ট্রাল ফ্যামিলি কোর্টে আবেদন করেন। মাত্র ৬৫ সেকেন্ডের শুনানিতে তার আবেদন মঞ্জুর হয়। এদিকে ৬০ বছর বয়সী ‘জনি ইংলিশ’ তারকা দেড় বছর ধরে ৩২ বছর বয়সী লুইস ফোর্ডের সঙ্গে ডেটিং করছেন। লুইসও স্কাই টেলিভিশনের একজন তারকা। রোয়ান নতুন সম্পর্কে জড়ানোর পর ৫৪ বছর বয়সী সুনেত্রা বিচ্ছেদের আবেদন করেন।
১৯৮০ এর দশকে প্রথম দেখা রোয়ান ও সুনেত্রার, এরপর চুটিয়ে প্রেম করেন বেশ কয়েক বছর। ১৯৯০ সালে তারা বিয়ে করেন। বিচ্ছেদ প্রসঙ্গে সুনেত্রার একটি ঘনিষ্ট সূত্র বলে, কম বয়সী মেয়ের সঙ্গে রোয়ান সম্পর্কে জড়িয়ে পড়ায় বেশ আঘাত পেয়েছিলেন সুনেত্রা। এর আগে জনপ্রিয় তারকা লেসলি অ্যাশের সঙ্গে সম্পর্ক গড়েছিলেন রোয়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ