1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

ভিনিসিয়ুস-রদ্রিগোর জোড়া গোলে রিয়ালের বড় জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১১১ Time View

কদিন আগে লাস পালমাসকে বড় ব্যবধানে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগেও সেই বড় জয়ের ধারা অব্যাহত রেখেছে দলটি। সালজবুর্গকে ৫-১ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে লিগ টেবিলে বড় লাফ দিল কার্লো আনচেলত্তির দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে রদ্রিগোর জোড়া গোলের পর গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর দুই বার বল জাল জড়িয়েছেন ভিনিসিয়ুস জুনিয়রও। শেষ দিকে এক গোল শোধ করে সালজবুর্গ। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে ওঠে এসেছে রেকর্ড ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুটা ভালো হয়নি রিয়ালের। বল দখেলে থাকলেও আক্রমণে ঠিকঠাক যেতে পারছিল না দলটি। বিপরীতে প্রতি-আক্রমণে ভীতি ছড়াতে থাকে সালজবুর্গ। তবে ম্যাচের বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোতে শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা।

২৩তম মিনিটে প্রথম শটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ভিনিসিয়ুসের পাস থেকে গোল করেন রদ্রিগো। এগিয়ে যাওয়ার পর দেখা গেল রিয়ালের আসল চেহারা। আক্রমণের পর আক্রমণে ৩৪ মিনিটে আবারও এগিয়ে যায়। এবারও গোল করেন রদ্রিগো-ই।
জুড বেলিংহামের অসাধারণ এক ব্যাকহিল পাসে ব্যবধান ২-০ করেন এই ব্রাজিলিয়ান। এই ব্যবধান নিয়ে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মধ্যে সালজবুর্গ গোলরক্ষক জেনিস ব্লাচউইচের পা থেকে বল কেড়ে নিয়ে দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। ৫৫তম মিনিটে স্কোরলাইনে নাম লেখান ভিনিসিয়ুসও। লুকা মদ্রিচের পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দুজনের বাধা এড়িয়ে জোরাল শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৭২তম মিনিটে একসঙ্গে রদ্রিগো ও এমবাপ্পেকে তুলে নেন কোচ। তাদের জায়গায় নামান ব্রাহিম দিয়াজ ও এনদ্রিককে। এর পাঁচ মিনিট পর পঞ্চম গোলের দেখা পায় রিয়াল। প্রতি-আক্রমণ নিজের দ্বিতীয় গোল ভিনিসিয়ুস। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে নিজেদের একমাত্র গোলটি করেন সালজবুর্গ।

একই রাতের অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে হেরে গেছে ফেইনুর্দের কাছে। ৩-০ ব্যবধানে দিনামো জাগরেভকে হারিয়েছে আর্সেনাল। স্পার্তা প্রাহাকে ১-০ গোল হারিয়েছে ইন্টার মিলান। একই ব্যবধানে এসি মিলান হারিয়েছে জিরোনাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ