1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

ভারত সফরে যাচ্ছেন পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৫১ Time View

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসে ভারত সফরে যাচ্ছেন। দুই বছর আগে করোনা মহামারির শুরুর পর এটি হবে তার দ্বিতীয় বিদেশ সফর। ক্রেমলিন সূত্রে শুক্রবার এ কথা জানা গেছে।

মস্কো বলছে, রুশ নেতা আগামী ৬ ডিসেম্বর ভারত সফরে যাবেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবেন।

মহামারিকালে এর আগে পুতিন একবারই বিদেশ সফরে বেরিয়েছিলেন। জুন মাসে জেনেভায় তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেন।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা রাশিয়া ও ভারতের মধ্যে ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশদারিত’¡ আরো জোরদারে কথা বলবেন।

এ ছাড়া তাদের আলোচনার মূলকেন্দ্রে ভারতকে রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্ফুটনিক করোনার টিকা সরবরাহের বিষয়টিও থাকবে।

উল্লেখ্য, ভারত রাশিয়ার সামরিক হার্ডওয়ারের বৃহৎ ক্রেতা দেশ। দেশটি ২০০৮ সালে মার্কিন অবরোধের হুমকি উপেক্ষা করে মস্কোর কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের আদেশ দিয়েছিল।

এ ছাড়া ভারত বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী দেশ। দেশটি টিকা কর্মসূচি জোরদারে রাশিয়ার স্ফুটনিক ভি করোনার টিকারও অনুমোদন দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ