1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

ভারত- যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি স্বাক্ষর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫
  • ১২৩ Time View

obama modiবহুল প্রতীক্ষিত পরমাণু চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। আজ রোববার বিকেলে নয়াদিল্লির হায়দরাবাদ হাউস গার্ডেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে বৈঠক হয়। বৈঠকে উভয় নেতা পরমাণু চুক্তি স্বাক্ষর করেন। খবর এনটিভি, টাইমস অব ইন্ডিয়া

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ভারতে সরবরাহ করা পরমাণু উপাদান পর্যবেক্ষণে রাখার যে দাবি আগে করেছিল তা থেকে সরে এসেছে। ভারতের পক্ষ থেকে এ যুক্তরাষ্ট্রের ধরনের দাবিকে আগে ‘অনধিকার চর্চা’ বলে উল্লেখ করা হয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত হায়দরাবাদ হাউসে উভয় নেতা ও উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছিল। বৈঠক শেষে এ বিষয়ে একটি যৌথ ঘোষণা দেওয়ার কথা তাদের।
এর আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রোববার সকালে সস্ত্রীক ভারত পৌঁছান বারাক ওবামা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর নজিরনবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে ওবামা ভারতের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ‘রাষ্ট্রপতি ভবনে’ পৌঁছান।  সেখানে তাকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়। বিকেলে নয়দিল্লির রাজঘাটে স্থাপিত মহাত্মা গান্ধির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ওবামা।
সফরকালে আগামীকাল সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা মার্কিন প্রেসিডেন্টের।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ