1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

‘টেম্পটেডরা’ মন্ত্রিসভায় নেই: কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০১৪
  • ১৭২ Time View

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিতর্কিতরা নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন। মোটামুটি ক্লিন মন্ত্রিসভা হয়েছে, টেম্পটেডরা (লোভী) নেই বললেই চলে।

বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথের আগে আজ রবিবার বেলা ১২টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আপনি কোন মন্ত্রণালয়ে থাকছেন- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমি যেখানে আছি সেখানে আমার কিছু কিছু ড্রিম প্রজেক্ট (স্বপ্নের প্রকল্প) বাস্তবায়নে ব্যাপারে অতৃপ্তি আছে। সেজন্য আমার ব্যক্তিগত ইচ্ছা ও আগ্রহ আছে। এখানে থাকলে কাজটা কন্টিনিউ করতে পারবো। তবে রাখা না রাখা প্রধানমন্ত্রীর ইচ্ছা।

জাতীয় পার্টির ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি যদি আমার কাছে অপেনিয়ান (মতামত) চায়, তাদের বলবো শক্তিশালী একটা বিরোধী দল দরকার। সরকারে থেকে সরকারের সমালোচনা করা যায় না। এখন প্রধানমন্ত্রী যদি তাদেরকে একোমোডেট করেন সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। জাতীয় পার্টি থেকে ৪/৫ জন মন্ত্রিসভায় থাকছেন বলে জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ