1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা জাপান থেকে ৫ বছরে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা দুই প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা, প্রাণহানি ৩১

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ আগস্ট, ২০১২
  • ১৪৬ Time View

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে আকস্মিক বন্যায় ৩০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। গত শুক্রবার বন্যার ঢলের পানি প্রবেশ করলে এ প্রাণহানি ঘটে। এখনো কমপক্ষে ৪০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ বলছে, গত ৩০ বছরের মধ্যে উত্তরকাশীতে ভয়াবহতম বন্যা এটি।

এদিকে, আবহাওয়া দফতর সতর্ক করেছে, রোববার আরো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

শুক্রবার রাতে হঠাৎ করে মেঘ জমে উত্তরকাশী এলাকায় প্রবল বর্ষণ ঘটায়। এতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে পুরো এলাকা। রাস্তাঘাট ভেসে গেছে এবং ব্রিজ ধসে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ উদ্ধারকাজ শুরু করেছে। উত্তরকাশীর নিম্নাঞ্চলের প্রায় ২শ’ পরিবারকে অপেক্ষাকৃত উঁচুস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা জানিয়েছ্নে, প্রায় দুই হাজার মানুষ বন্যা কবলিত হয়েছে। দুইশ’ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন ভবনে এবং স্কুলে রিলিফ ক্যাম্প খোলা হয়েছে। গঙ্গোত্রী নদীতে সাত জন মানুষ ভেসে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ