1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ

ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপত্তিতে ৬ অ্যাকাউন্ট ব্লক করল টুইটার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ আগস্ট, ২০১২
  • ১২৪ Time View

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কালো তালিকাভুক্ত ছয়টি ভুয়া অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

সরকার বিরোধী বা কর্তৃপক্ষের ভাষায় উসকানিমূলক বার্তা থাকায় ভারত সরকার তিনশ’টি ওয়েবপেজ বন্ধ করে দেওয়ার ঘোষণার প্রতিবাদে এমার্জেন্সি২০১০ এর মতো কয়েকটি হেশট্যাগ প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় এ উদ্যোগ নিল টুইটার।

এ অ্যাকাউন্টগুলো টুইটারের নীতি ভঙ্গ করেছে বলে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কার্যালয় থেকে অভিযোগ তোলা হয়েছিল। প্রধানমন্ত্রীর অফিশিয়াল অ্যাকাউন্টের ছদ্মবেশে তৎপর ছিল এগুলো।

গত সপ্তাহে ইন্টারনেটে অনেক ওয়েবপেজ এবং ওয়েবসাইট বন্ধ করার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসকে (আইএসপিএস) নির্দেশ দিয়েছে সরকার।

সম্প্রতি আসাম রাজ্যে জাতিগত সহিংসতার জেরে উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের ওপর আক্রমণের বার্তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এমন উসকানিমূলক বার্তা ছাড়ানো বন্ধ করতে কিছু ওয়েবসাইট ও ওয়েবপেজ কালো তালিকাভুক্ত করা হয়েছে।

তবে এ সিদ্ধান্ত ইন্টারনেটের স্বাধীনতা ক্ষুণ্ন করবে বলে ব্যবহারকারীরা তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইন্টারনেটে নানা সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিংয়ে সক্রিয় হয়েছে এ সিদ্ধান্তের বিরোধীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ