1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

ভারতীয় ক্রিকেটার ছাড়াই শুরু হচ্ছে এসএলপিএল!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুন, ২০১২
  • ১৩৬ Time View

গত বছর শুরু হওয়ার কথা হলেও শেষপর্যন্ত মাঠে গড়ায়নি শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) টি-টোয়েন্টি প্রতিযোগিতা। সবকিছু সামলে এ বছর আগস্টে টর্নুামেন্ট শুরুর দিনক্ষণ ঠিক করেছে আয়োজকরা। শুক্রবার এক বিবৃতিতে লঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটাররা খেলুক আর না খেলুক প্রতিযোগিতা শুরু করবে তারা।

এসএলসির সেক্রেটারি নিশান্থা রানাতুঙ্গা বলেন, ‘ভারতীয় ক্রিকেটাররা আসুক বা নাই আসুক আমরা টর্নুামেন্ট শুরু করতে যাচ্ছি।’ অবশ্য তিনি বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটাররা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না। এটা তারা এখনো অফিসিয়ালী ঘোষণা করেননি।’

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ব্যস্ত সূচির জন্য ভারতীয় ক্রিকেটাররা অংশ নিতে পারবে না লঙ্কান প্রিমিয়ার লিগে। এর জবাবে এমন মন্তব্য করেছেন নিশান্থা।

সেপ্টেম্বর ও অক্টোবরে শ্রীলঙ্কায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতা। এর আগে আগস্টে অনুষ্ঠিত হবে লঙ্কান প্রিমিয়ার লিগ। গত বছর ভারতীয় ক্রিকেটাররা অংশ না নেওয়ায় কর্তৃপক্ষ স্থগিত করে প্রতিযোগিতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ