1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

বড়দিনে সালমান-অক্ষয়ের লড়াই!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৭৫ Time View

সালমান খান ও অক্ষয় কুমারের বন্ধুত্বের খবর বলিপাড়ায় নতুন কিছু নয়। একসঙ্গে সিনেমায় স্ক্রিন শেয়ার করার পাশাপাশি একে অপরের সিনেমায় স্পেশাল অ্যাপিয়ারেন্সেও নজর করেছেন তারা। তবে এবার হতে চলেছে অক্ষয়-সালমানের লড়াই। ওটিটিতে যুদ্ধে মাতবেন বলিপাড়ার এই সেরা দুই সুপারস্টার।

বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘আতরঙ্গী রে’। আনন্দ এল রাই পরিচালিত সিনেমায় দেখা যাবে ধানুষ ও সারা আলি খানকে।

জানা গেছে, একইদিনে অন্য একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সালমান খানের নতুন সিনেমা ‘অন্তিম-দ্য ফাইনাল ট্রুথ’। এ ব্যাপারে সালমান খান কোন ঘোষণা না করলেও বলিপাড়ায় শোনা যাচ্ছে এমন জল্পনা।

বড় পর্দায় মোটেও আশানুরুপ ফল করতে পারেনি পরিচালক মহেশ মঞ্জরেকরের এই সিনেমা। কাজেই ওটিটিতে আগে ভাগে ‘অন্তিম-দ্য ফাইনাল ট্রুথ’ বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন সালমান খান।

এখনও বহু প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘অন্তিম’। তাই এখনই ওটিটিতে সিনেমা মুক্তির সিদ্ধান্ত ঘোষণা করছেন না তিনি। বড়দিনে ঠান্ডা আমেজে ওটিটিতে ‘আতরঙ্গী’ ও ‘অন্তিম’ লড়াই যে সিনেপ্রেমীদের বড় পাওনা হতে চলেছে এ আর নতুন কথা কি?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ