1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

ব্রেন্টফোর্ডকে হারিয়ে শীর্ষে আর্সেনাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১১৭ Time View

প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। শিরোপা লড়াইয়ে বেশ ভালোই প্রভাব রাখবে তা। তবে এর আগেই শীর্ষস্থান দখলে নিল আর্সেনাল। গতকাল ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে তারা।

এমিরেটস স্টেডিয়ামে বেন হোয়াইটের ক্রস থেকে ১৯তম মিনিটে গানারদের এগিয়ে দেন ডেকলান রাইস। দাপুটে আর্সেনাল লিড ধরে রেখেই বিরতিতে যাচ্ছিল। কিন্তু যোগ করা সময়ে গোলরক্ষক অ্যারন রামসডালের ভুলে ধাক্কা খায় তারা। সমতায় ফেরে ব্রেন্টফোর্ড।

দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণ দুটি সেভ দেন রামসডালে। ডেভিড রায়া না থাকায় চার মাস পর একাদশে সুযোগ পেয়েছেন তিনি। তার শাপমোচন করেন কাই হাভার্টজ। ৮৬তম মিনিটে হোয়াইটের ক্রস থেকে দারুণ হেডে দলকে প্রাপ্য জয় এনে দেন এই জার্মান ফরোয়ার্ড।

এই জয়ে ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল ও ৬২ পয়েন্ট নিয়ে তিনে ম্যান সিটি। আজ দুই দলের মধ্যে যে জিতবে সে-ই দখলে নেবে শীর্ষস্থান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ