1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

ব্রিটেনে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতা বৃদ্ধি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০১৪
  • ১২৪ Time View

britenf ইরাক এবং সিরিয়ার সামপ্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় দ্বিতীয় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতার নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে বলেন, ইরাক এবং সিরিয়ার পরিস্থিতির কারণে ব্রিটেনে সন্ত্রাসী হামলা হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তবে তিনি বলেন, এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে নেই।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিটেনে সন্ত্রাসী হামলার এই আশঙ্কার কথা জানিয়েছেন শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে।

মন্ত্রী টেরেসা মে বলেন, ইরাক এবং সিরিয়ার সামপ্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতেই তারা এ রকম আশঙ্কা করছেন।

তিনি বলেন, এ ধরনের হামলায় ব্রিটেন এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা ইরাক ও সিরিয়ায় লড়াই করতে গেছে, তাদের জড়িত থাকার আশঙ্কা আছে।

কেবল ব্রিটেন থেকেই অন্তত ৫০০ মুসলিম তরুণ সিরিয়া এবং ইরাকে কথিত জিহাদে অংশ নিতে গেছে বলে ধারণা করা হয়।

ব্রিটিশ নিরাপত্তা সংস্থাগুলো ইতোমধ্যে এই জিহাদি ব্রিটিশ মুসলিম তরুণদের বড় ধরনের নিরাপত্তা হুমকি বলে গণ্য করছে। এরা ব্রিটেনে ফিরে সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ