1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৫০ Time View

করোনা মহামারীতে মৃতের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়েছে।

টিকাদান কর্মসূচীর ধীর গতি, করোনাভাইরাসের নতুন ধরন ছড়াতে থাকায় ও শীতের শুরু এবং সামাজিক দূরত্ব বিধি ফের আরোপ করতে সরকারের অনীহা, এসব কারণে দেশটিতে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ব্রাজিলের মাত্র ১১ শতাংশ পূর্ণবয়স্ক লোককে করোনাভাইরাস টিকার দুটি ডোজই দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ অবস্থায় পরিস্থিতিকে ‘সংকটজনক’ বলে অভিহিত করেছে দেশটির স্বাস্থ্য সংস্থা ফিয়োক্রুজ।

শনিবার (২০ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন আর এদের মধ্যে পাঁচ লাখ ৮০০ জনের মৃত্যু হয়েছে।

গত সপ্তাহে দেশটিতে দৈনিক গড়ে ২০০০ জন করে রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ