1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

বোমা হামলায় অল্পের জন্য বেঁচে গেলেন মোশাররফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪
  • ১৫৬ Time View

M_Id_380445_Pervez_Musharrafপাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ বোমা হামলা চালিয়ে হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
বৃহস্পতিবার সকালে তার গাড়িবহর অতিক্রম করার কিছুক্ষণ আগে এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। দেশটিতে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার চলছে। পুলিশ এ কথা জানায়।
সামরিক হাসপাতাল থেকে ইসলামাবাদের উপকণ্ঠে তার বাসভবনে যাওয়ার সময় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। গত জানুয়ারি থেকে তিনি এ সামরিক হাসপাতালে অবস্থান করছিলেন।
বোমা বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি এবং এখন পর্যন্ত কেউ এর দায়িত্ব স্বীকার করেনি।
সিনিয়র পুলিশ কর্মকর্তা লিয়াকত নিয়াজি বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট ঘটনাস্থল অতিক্রম করার প্রায় ২০ মিনিট আগে একটি সেতুর নীচের পাইপলাইনে পেতে রাখা চার কেজি ওজনের এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়।’
তিনি জানান, সাবেক এ প্রেসিডেন্টকে একটি বিকল্প পথে তার বাসভবনে নেয়া হয়।
ইসলামাবাদ পুলিশের মুখপাত্র মুহাম্মদ নাঈম এ ঘটনার খবর নিশ্চিত করে জানান, বোমা নিস্ক্রিয়ের দায়িত্বে নিয়োজিত একটি দল বিস্ফোরণের পর স্থানটি পরিষ্কার করে ফেলে।
তিনি জানান, বিস্ফোরণে কেউ আহত হয়নি। তিনি আরো জানান, মোশাররফকে লক্ষ্য করেই বোমাটি পেতে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এনিয়ে সাবেক এ জেনারেল চারবার হামলার শিকার হলেন। এর আগে তিনি ক্ষমতায় থাকার সময় তিনবার হামরার শিকার হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ