1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার অভিযোগ ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ অভিন্ন সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত ঢাকা-টোকিও স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, থাকছে না বয়সসীমা অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বিগ-বি উদ্যোগ আরও জোরদার চায় ঢাকা-টোকিও স্থবির সাজেক, সড়ক অবরোধ অব্যাহত

বেশি ভারী স্কুলব্যাগ নিষিদ্ধে রুল জারি হাইকোর্টের

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০১৫
  • ১২৪ Time View

শিশুদের ওজনের ১০ শতাংশের বেশি ভারী স্কুলব্যাগ নিষিদ্ধ ও প্রি-প্রাইমারি শিশুদের স্কুলব্যাগ বহন না করতে আইন প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।dtgh

মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে গত ৯ আগস্ট সুপ্রিম কোর্টের তিন আইনজীবী বিভিন্ন সংবাদমাধ্যমে শিশুদের ভারী স্কুলব্যাগ বহন নিয়ে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন করেন। আবেদনকারী আইনজীবীরা হলেন- এস এম মাসুদ হোসেন দোলন, মো. জিয়াউল হক ও আনোয়ারুল করিম।

আইনসচিব, শিক্ষাসচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে অ্যাডভোকেট মাসুদ হোসেন দোলন বলেন, ভারতের মহারাষ্ট্র সরকার শিশুদের ওজনের ১০ শতাংশের বেশি ভারী স্কুলব্যাগ বহন না করার একটি নির্দেশনা জারি করেছেন। আমাদের সরকারও যেন এরকম একটি আইন করে, এজন্যই এ রিট আবেদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ