1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

‘বেনাপোল এক্সপ্রেস’ নাম দিলেন প্রধানমন্ত্রী, দ্রুতগামী ট্রেনটির উদ্বোধন বুধবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৫২ Time View

রাজধানী ঢাকা থেকে ঈশ্বরদী জংশন ও যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত চালু হচ্ছে দ্রুতগামী ট্রেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেন সার্ভিসটির নাম চূড়ান্ত করেছেন ‘বেনাপোল এক্সপ্রেস’।

আগামী ১৭ জুলাই, বুধবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন বলে রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।

আসন্ন ঈদুল আজহার আগেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এই ট্রেনে চলাচলের সুবিধা ভোগ করতে পারবেন। এ ট্রেনে বগি থাকবে ১২টি। ৮৯৬ আসনের ট্রেনটি প্রতিদিন বেনাপোল স্টেশন থেকে ছেড়ে যশোর, ঈশ্বরদী জংশন ও ঢাকা বিমানবন্দরে যাত্রী ওঠা-নামা করার জন্য সাময়িক বিরতি দিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে শেষ হবে।

রেল মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে ট্রেনটির জন্য তিনটি নাম প্রস্তাব করা হয়েছিল। সেগুলো হলো- ‘বেনাপোল এক্সপ্রেস’, ‘বন্দর এক্সপ্রেস’ ও ‘ইছামতি এক্সপ্রেস’। এদের মধ্যে ‘বেনাপোল এক্সপ্রেস’ নামটি চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী।

বুধবার উদ্বোধনের পর বেলা সোয়া একটায় ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

বেনাপোল থেকে এ ট্রেনের শোভন চেয়ারের টিকিটের দাম ৫০০, এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) চেয়ার ১০০০ ও এসি কেবিনের দাম ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইন্দোনেশিয়ার পিটি ইনকা তৈরি এ ট্রেনের কামরাগুলোতে বিমানের মতো বায়ো-টয়লেট সুবিধা রয়েছে। আসনগুলোও আধুনিক। প্রতিদিন বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। আবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসবে। প্রতিদিন সকাল ৮টার মধ্যে ট্রেনটি বেনাপোল বন্দরে পৌঁছাবে। ফলে ভারতগামী যাত্রীদের যাতায়াতে বেশ সুবিধা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ