1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

বেনাপোলের শীর্ষ সন্ত্রাসী পুলিশি রিমান্ডে

Reporter Name
  • Update Time : রবিবার, ১ এপ্রিল, ২০১২
  • ২০০ Time View

যশোর অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আকতার হোসেনকে (৩৮) শনিবার জেলহাজত থেকে বেনাপোল বন্দর থানায় পুলিশি রিমান্ডে আনা হয়েছে।

আকতার বেনাপোল পৌরসভার গাজিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আকতারের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় হত্যা, চুরি, চাঁদাবাজির মামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে।

তিনি জানান, আকতার পুটখালি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খালেক হত্যা মামলার (মামলা নম্বর-১২, তাং-০৭/০১/১২) প্রধান আসামি। এর আগেও তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

বেনাপোল ও শার্শা এলাকায় সংঘটিত আর কোনো অপরাধের সঙ্গে তিনি জড়িত কি না এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শনিবার আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বেনাপোল-শার্শা অঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বাংলানিউজকে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ