1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

বিশ্ব শান্তির জন্য উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী চীন : শি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৫৪ Time View

বিশ্ব শান্তির জন্য চীন উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং উত্তর কোরীয় নেতা কি জং উনকে এ কথা বলেছেন।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম শনিবার এ কথা জানিয়েছে।
উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েকদিনের মধ্যে শি এ কথা বলেছেন। উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে এটি ছিল অন্যতম শক্তিশালী।
এই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উত্তর কোরিয়া ঘোষণা দেয়, তারা তাদের নিজস্ব অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের পরমাণু হুমকি মোকাবেলা করবে।
পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা কেসিএনএর খবরে বলা হয়েছে, কিমকে পাঠানো এক বার্তায় শি বলেছেন, বিশ্ব এবং এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য চীন উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত।
শি আরও বলেছেন, বিশ্ব, সময় ও ইতিহাসের অভূতপূর্ব এই পরিবর্তনের সময়ে বেইজিং পিয়ংইয়ংয়ের সহযোগী হতে ইচ্ছুক।
শি তৃতীয় মেয়াদে নেতা নির্বাচিত হওয়ার পর কিমের পাঠানো অভিনন্দনের জবাবে এসব কথা বলেন।
এদিকে চলতি মাসের প্রথমদিকে যুক্তরাষ্ট্র নতুন শাস্তি থেকে পিয়ংইয়ংকে রক্ষার জন্যে বেইজিং ও মস্কোকে অভিযুক্ত করেছে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে যুক্তরাষ্ট্রের নেতৃতে¦ মে মাসে উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার যে উদ্যোগ নেয়া হয়েছিল, তাতে চীন ও রাশিয়া ভেটো দিয়েছিল।
উত্তর কোরিয়ার ওপর ইতোমধ্যে বেশকিছু অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়েছে। উল্লেখ্য, দেশটির ৯০ শতাংশেরও বেশি ব্যবসা চীনের সঙ্গে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ