1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়াল ২০ কোটি

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪৮ Time View

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ছয় লাখ ৪৪ হাজার ৪৪৬ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ২৩ হাজার ৭১১ জন।

আজ বুধবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি দুই লাখ ৩৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে মারা গেছে ৪২ লাখ ৫৮ হাজার ৪৮২ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি পাঁচ লাখ ছয় হাজার ১১ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৬০ লাখ ৪৯ হাজার ১৫ জনের। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৩০ হাজার ৪৯৭ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৭ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৯৬৫ জন। তাদের মধ্যে মারা গেছেন চার লাখ ২৫ হাজার ৭৮৯ জন। আর ইতোমধ্যেই সুস্থ হয়েছেন তিন কোটি নয় লাখ ২৫ হাজার ৩৪৮ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৮ হাজার ৫৯৭ জনে।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৭৩ জন। আর সুস্থ হয়ে উঠেছে এক কোটি ৮৭ লাখ ৪৬ হাজার ৮৫৬ জন।

তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া, পঞ্চম ফ্রান্স, ষষ্ঠ যুক্তরাজ্য, সপ্তম তুরস্ক, অষ্টম আর্জেন্টিনা, নবম কলম্বিয়া, দশম স্পেন।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৪০ হাজার ১১৫ জনে।। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ৪৬৭ জন। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ