1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

বিশ্বের সর্ববৃহৎ শপিংমল নির্মাণ করবে দুবাই

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ নভেম্বর, ২০১২
  • ১৪০ Time View

বিশ্ব মন্দার ধাক্কা খাওয়ার পূর্বে বড় বড় সব স্থাপনা প্রকল্প বাস্তবায়নের জন্য আলাদা একটা সুনাম ছিল দুবাইয়ের। সাম্প্রতিক একটি ঘোষণায় সেই পুরনো অবস্থানে ফেরার আভাস দিল উপসাগরীয় এ বাণিজ্যিক শহরটি।

শনিবার তেমনই নতুন একটি প্রকল্পের ঘোষণা দিলেন দুবাইয়ের শাসক শেখ মো. বিন রশিদ আল-মাকতাউম।

একটি পার্ক সম্বলিত বিশ্বের সর্ববৃহৎ শপিংমল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ যা কিনা তাদের কাছে ‘দুবাই শহরের ভেতর আরেকটি শহর’ প্রকল্প। ইতোমধ্যে এর নাম নির্ধারণও করা হয়ে গেছে, মোহাম্মদ বিন রশিদ সিটি। শুধু তাই নয়, লন্ডনের বিখ্যাত হাইড পার্কের চেয়েও ৩০ শতাংশ বড় পরিসরে নির্মিত হবে ঐ পার্কটি।

শেখ মো. বিন রশিদ আল-মাকতাউমের বরাত দিয়ে বিবৃতিতে আরো বলা হয়, প্রতিবছর দুবাইয়ে পর্যটক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এজন্য বিভিন্ন সুযোগ-সুবিধাও বাড়ানো দরকার। প্রায় ৮ কোটি মানুষের কথা মাথায় রেখে পর্যটন উপযোগী করে নির্মিত হবে শপিংমলটি। আধুনিক দুবাইয়ের সকল সুবিধাই থাকবে নতুন এই প্রকল্পে।

তবে কবে নাগাদ এর নির্মাণ কাজ শুরু হবে কিংবা এতে কি পরিমাণ অর্থ ব্যয় করা হবে, এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে।

উল্লেখ্য, চলতি বছরের এ পর্যন্ত প্রায় ৬.২ কোটি পর্যটক দুবাই ভ্রমণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ