1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৬৬ Time View

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের পাশাপাশি সমানতালে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ১৩ লাখেরও বেশি মানুষ। আর মারা গেছেন ১৯ লাখ ৫২ হাজার ৮৭৯ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৮৭৯ জন মানুষ।

এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৫২ লাখ ৮৬ হাজার ৩২৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ১৯৭ জন। আর মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ২৪৯ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৯১৩ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৩৬৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ