1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার

বিশ্বজুড়ে করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ৬৯ Time View

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন করে শনাক্তের হার দুটোই বেড়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে আড়াইশর বেশি। একইসঙ্গে বেড়েছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার এক হাজার ৩২৫ জন।
একই সময়ে নতুন করে এক লাখ ৯৮ হাজার ৫৩৪ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব মিলেছে, যা গত দিনের তুলনায় প্রায় ৩০ হাজার। নতুন করে সুস্থ হয়েছেন দুই লাখ ৮৪ হাজার ১১৩ জন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, মহামারি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার ২৭১ জন। সংক্রমিত হয়ে মারা গেছেন ৬৭ লাখ ৫০ হাজার ৬১২ জন। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার ৭৪০ জন।
বর্তমানে সংক্রিয় রোগীর সংখ্যা দুই কোটি ১২ লাখ ৬১ হাজার ৩৩৮ জন। এর মধ্যে গুরুত্বর অবস্থায় রয়েছেন ৪৩ হাজার ৭৮৮ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫৩৫ জন। সংক্রমণের দিক থেকে এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল ও উত্তর কোরিয়া।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে মাহমারিটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে মারা গেছে ৩২২ জন। নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট মারা গেছে ১১ লাখ ৩০ হাজার ৫৮১ জন। নতুন প্রাণহানির তালিকার দ্বিতীয় অবস্থানে সংক্রমণের শীর্ষে থাকা জাপান। দেশটিতে নতুন করে মারা গেছে ৩০৭ জন। এ ছাড়া ব্রাজিলে ১৭৭ জন, জার্মানিতে ১৫৭ জন, ফ্রান্সে ৫৯ জন ও রাশিয়ায় ৪২ জন নতুন করে মারা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ