1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

বিশ্বকাপ ফুটবলের ট্রফি এখন ঢাকায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৩
  • ১৮২ Time View

বিশ্বকাপ ফুটবলের আসল ট্রফি ঢাকায় পৌঁছেছে।  ট্রফি ঢাকায় থাকবে তিনদিন। মঙ্গলবার দুপুর ১টার দিকে ফিফার বিশেষ বিমানযোগে হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে নিয়ে আসা হয় ট্রফিটি। বিশ্বকাপের প্রচারণার অংশ হিসেবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার অফিসিয়াল পার্টনার কোকাকোলা ঢাকায় ট্রফিটি আনছে। তিন দিন ঢাকায় অবস্থান করে শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভুটানের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে বিশ্বকাপ।

প্রথম দিন ট্রফি দেখার সুযোগ পাবেন না টিকিট পাওয়া দর্শকরা। বুধ ও বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৫ হাজার দর্শক কাছ থেকে ট্রফিটি দেখতে পাবেন। আর এ সুযোগ করে দিচ্ছে কোকাকোলা।

উল্লেখ্য, কোকাকোলা খেয়ে তার ছিপির গায়ে এটে দেওয়া নাম্বার এসএমএস করে লটারির মাধ্যমে বিজয়ী ৯ হাজার, আর দেশের ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট ৬ হাজার ব্যক্তিকে সৌজন্য টিকেট দিয়েছে কোকাকোলা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ