1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

‘বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপির সমাবেশের ঘোষণা’

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭
  • ২০০ Time View

‘বিএনপি সমাবেশ করার ঘোষণা দেয় বিশৃঙ্খলা করার জন্য’ এমন অভিযোগ করে অাওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘২০১৩, ১৪ ও ১৫ সালের ৫ জানুয়ারি উনারা যেভাবে অগ্নিসংযোগ করে পেট্রেলবোমা মেরে মানুষ হত্যা করেছিলেন, এ বছরও সারাদেশে কালো দিবস পালনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করেছেন।’

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অায়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘তাদের (বিএনপির) উসকানিতে বরিশালসহ বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা হয়েছে। অামি বলবো, এসব ঘটনার জন্য বেগম খালেদা জিয়া দায়ী। এর অাগে অাগুন দিয়ে মানুষ পুড়িয়েছেন, এবার উসকানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন। কিন্তু বাংলার জনগণ অাপনাদের বিচার করবেই।’

যারা পেট্রেলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছিল তাদের বিচার করা হোক। দ্রুত বিচারের মাধ্যমে (খালেদা জিয়াকে) অাইনের অাওতায় অানা হোক এমন দাবি জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘৫ জানয়ারি নির্বাচন না হলে গণতান্ত্রিক সরকার থাকতো না, ২০০৭ সালের মতো অগণতান্ত্রিক অবস্থার সৃষ্টি হতো। বিএনপি নেত্রী যে স্বাধীনভাবে কথা বলছেন, সমাবেশের ডাক দিচ্ছেন এটা সম্ভব হতো না। বিএনপি নেতারা যে বড় বড় কথা বলেন সেটা সম্ভব হতো না।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- অায়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাধীন বাংলা বেতারের শিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ