1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

বিমান এমডির কক্ষের সামনে বিক্ষোভ চলছে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১২
  • ১৫০ Time View

বিমান বাঁচাও ঐক্য পরিষদের আহবায়ক ও বিমান শ্রমিকলীগের সভাপতি মশিকুর রহমানকে দেওয়া শোকজ (কারণ দর্শাও)  প্রত্যাহার না করায় এর প্রতিবাদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের(এমডি) কক্ষের সামনে বিক্ষোভ করছে বিমান শ্রমিক লীগ।

রোববার বেলা ১১টার দিকে সংগঠনটির নেতা-কর্মীরা এমডি কক্ষের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এর আগে শোকজ নোটিস প্রত্যাহারে  বিমান বাঁচাও ঐক্য পরিষদ ও বিমান শ্রমিকলীগ কর্তৃপক্ষকে আলটিমেটামও দেয়।

বিক্ষোভকারীরা তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

জানা যায়, বিমানের কোম্পানি সচিব ফজলুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগে মশিকুর রহমানকে শোকজ করা হয়। শোকজ নোটিসে  ৯৬ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়।

ওই সময় মশিকুর রহমানকে শোকজের প্রতিবাদে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে বিক্ষোভও করেন নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দিক আহমেদকে শোকজের বিষয়টি সুরাহার অনুরোধ জানায়। নতুবা আন্দোলন কর্মসূচি ঘোষণার কথা জানান।

মশিকুর রহমানের নেতৃত্বে বিমান বাঁচাও ঐক্য পরিষদ রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। বিমান সংশ্লিষ্টরা বলছেন, চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলনের দমন করতেই মশিকুর রহমানকে শোকজ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ